বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সখীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আড়াই মাসের শিশু চুরি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে সিঁ কেটে ঘরে ঢুকে মায়ের মুখে গামছা বেঁধে জোনায়েদ নামে আড়াই মাস বয়সী এক শিশুকে ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শোলা প্রতিমা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু জোনায়েদ ওই গ্রামের ট্রাক ডাইভার আছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে আছির উদ্দিনের স্ত্রী কল্পনা আক্তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাত তিনটার দিকে প্রথমে একজন সিধঁ কেটে ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে কল্পনা চিৎকার করে। পরে ওই সিঁধ দিয়েই আরও একজন ঢুকে কল্পনা আক্তারের মুখে গামছা বেঁধে আড়াই মাস বয়সী জোনায়েদকে ছিনতাই করে নিয়ে যায়। শিশুর মা কল্পনা আক্তার বলেন, আমার স্বামী একজন ট্রাক ডাইভার। সে বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা সিধ কেটে ঘরে ঢুকে আমার মুখে গামছা বেঁধে আমার ছেলেকে ছিনতাই করে নিয়ে গেছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে, আশা করি শীঘ্রই শিশুটিকে উদ্ধার করা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com