সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোরহানউদ্দিনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে হাফিজ ইব্রাহীমের ত্রাণ সহায়তা

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০

ইব্রাহীম প্রিন্স : ভোলার বোরহানউদ্দিনে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা বি‌এন‌পি, পৌর বিএনপি, পৌর ছাত্রদল ও পৌর যুবদল।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহীম ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক মাফরুজা সুলতানার তত্ত্বাবধানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সোমবার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম খবরপত্রকে বলেন, আমি অতীতেও যে কোন দুর্যোগে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানের অসহায় মানুষের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবো। আমার দলের প্রতিটি নেতা-কর্মী যাতে অসহায়-দুস্থ মানুষের পাশে দাড়াতে পারে সে ব্যবস্থা করবো। এরই অংশ হিসেবে আজ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শুরু হলো, এটা অব্যাহত থাকবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাফরুজা সুলতানা বলেন, বোরহানউদ্দিনের মাটি ও মানুষের পাশে আমরা সবসময় দাড়ানোর চেষ্টা করেছি। তাই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আজ আমার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। উপজেলা বিএনপিসহ সব দলের নেতা-কর্মীকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিনীত অনুরোধ জানাচ্ছি।

খাদ‌্য সামগ্রী বিতরণকালে উপ‌স্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মিলন মিয়া ও পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব হাওলাদার। শ্রমিক দলের উপজেলা সভাপতি- আলমগীর মাতাব্বর। সাবেক কমিশনার ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহিন। পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল ও ৬ নং ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক -শাহাবুদ্দিন বাচ্চু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com