বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সময় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের কারণে আবার পিছিয়ে দেয়া হলো বাংলাদেশের মাটিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা ছিল এটি। যা প্রাথমিকভাবে পিছিয়ে নেয়া হয়েছিল চলতি বছরের শেষের জন্য। আর এবার দ্বিতীয় দফায় পিছিয়ে এটিকে নেয়া হলো ২০২৩ সালের জানুয়ারিতে। আইসিসির সদস্য বোর্ডগুলোর সম্মতিক্রমেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি ক্রিকেট কমিটির সভায় এসেছে এই সিদ্ধান্ত। এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপটি আবারো পেছানোর কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
দলগুলোর প্রস্তুতির কথা মাথায় রেখে বিশ্বকাপ বাছাইপর্বের খেলাও পিছিয়েছে আইসিসি। ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বটি এখন হবে ২০২১ সালের ডিসেম্বরে। এছাড়া নারী ওয়ানডে ক্রিকেটের নিয়মেও আনা হয়েছে খানিক পরিবর্তন। এখন থেকে আর পাঁচ ওভারের বাধ্যতামূলক পাওয়ার প্লে থাকছে না। আর কোনো ম্যাচ যদি টাই হয়, তাহলে এর ফল মীমাংসা হবে সুপার ওভারের মাধ্যমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com