বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকতা পেশার বদনাম যেন না হয় সেদিকে খেয়াল রাখুন: ড. হাছান মাহমুদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

দুয়েকজনের অনৈতিক কাজের জন্য পুরো সাংবাদিকতা পেশার বদনাম যেন না হয় সে দিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার (২ এপ্রিল) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে রাঙামাটির কাপ্তাইয়ে সাংবাদিকতায় ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও ভূমিকা রাখতে হবে। সমাজে পিছিয়ে থাকা মানুষের জন্য সাংবাদিকদের কাজ করতে হবে ‘
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকদের সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষণে কাপ্তাই, রাঙ্গুনিয়া, কাউখালি, রাজস্থলী এবং রাউজান উপজেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অংশ নিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com