বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্র্যাক থেকে হাসপাতালে হার্ডলসের রানী সুমিতা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

জানুয়ারিতে অনুষ্ঠিত ৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপে ইনজুরির কারণে ট্র্যাকে নামা হয়নি দেশের ‘হার্ডলসের রানী’ সুমিতা রানীর। ইনজুরি কাটিয়ে ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ পুনরুদ্ধারে ট্রাকে নেমেছিলেন নোয়াখালীর মাইজদীর যুবতী সুমিতা। কিন্তু দৌড় শেষ করতে পারেননি, তৃতীয় হার্ডলসে পা লেগে ট্র্যাকে লুটিয়ে পড়েছেন ২৯ বছর বয়সী বাংলাদেশ জেলের এ অ্যাথলেট।
জাতীয় ও সামার অ্যাথলেটিক মিলিয়ে ১৫ বার স্বর্ণ জিতেছেন দেশের এই কৃতী নারী হার্ডলার। এর আগে ২০১৩ সালে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতেছিলেন। স্বপ্ন ছিল সেই বাংলাদেশ গেমস দিয়ে শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া। কিন্তু আনুমানিক ৩০ মিটারের মতো দৌড়ানোর পর তার স্বপ্ন হাওয়ায় মিলিয়ে যায়।
ট্রাকে পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালিতে বেশি চোট পেয়েছেন। দুই হাত, হাঁটু ও মুখ ছিলে গেছে। মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে চিকিৎসা দেয়ার পর বকসিবাজারে বাংলাদেশ জেলের ক্যাম্পে রাখা হয়েছে সুমতিাকে।
‘আমার ভাগ্যটাই খারাপ। ইনজুরির কারণে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে পারিনি। সর্বশেষ বাংলাদেশ গেমসে আমার স্বর্ণ ছিল। ৮ বছর আগে পাওয়া স্বর্ণ আমি আবার জিতবো-এমন প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্য আমার-দৌড়ই শেষ করতে পারলাম না’- বলছিলেন সুমিতা রানী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com