বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবচেয়ে বড় প্রশ্ন লকডাউন কার্যকর করার পর্যাপ্ত ব্যবস্থা কী নেয়া হয়েছে? : ড. নাজনীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ গতকাল শনিবার লকডাউন ঘোষণার পর তার ফেসবুক ওয়ালে লিখেছেন, সাত দিনের জন্য নাকি লকডাউন দেওয়া হবে, পত্রিকায় দেখলাম । মনে কিছু প্রশ্ন এসেছে। – দরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের জন্য খাদ্য সহায়তার কোনো প্রস্তুতি নেয়া হয়েছে? – এই সময়ে বইমেলা কি চালু থাকবে?
-প্রণোদনার অর্থ যারা লোন নিয়েছেন তারা টাকা ফেরত দেয়ার সময়ে কি কোনো পরিবর্তন আসবে? (কারণ লকডাউনে তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে) । -লকডাউন এর সময় বিভিন্ন পণ্যের অনলাইন ডেলিভারি কি চালু থাকবে? -লক ডাউন হলে বেড়াতে যাওয়া কিংবা গ্রামে চলে যাওয়া ঠেকানোর কোন প্রস্তুতি নেয়া হয়েছে?
-কৃষিপণ্য সঠিকভাবে সরবরাহের ব্যবস্থা কি নেয়া হয়েছে? – আর সবচেয়ে বড় প্রশ্ন হল লকডাউন কার্যকর করার পর্যাপ্ত ব্যবস্থা কী নেয়া হয়েছে? লকডাউন এর সাথে সাথে এইসব বিষয়ে সিদ্ধান্ত আসা জরুরী, নইলে গতবছরের অর্থনৈতিক ধীর গতির প্রভাবে দুর্বল অর্থনীতি বড় রকমের নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com