বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হেফাজতের সঙ্গে আলোচনা করতে পারতো সরকার: হারুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

কর্মসূচি ঘোষণা করার পর হেফাজতে ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে সরকার আলোচনা করতে পারতো বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। গতকাল শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
এদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন স্থানে যে তা-ব চালিয়েছে তার সঙ্গে বিএনপি-জামায়াত যুক্ত ছিলো বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শেখ সেলিমের বক্তব্যের পর হারুনুর রশিদ বলেন, যে বিষয়টি এ সংসদে উত্থাপন করা হয়েছে সেই প্রসঙ্গে জানতে চাই; আমাদের মত প্রকাশের স্বাধীনতা কী থাকবে? প াশ বছরপূর্তি আমাদের স্বাধীনতার। এই সুবর্ণজয়ন্তীতে আমরা লাশ উপহার দিলাম। আমরা কী শান্তিপূর্ণভাবে সারাদেশের কোথাও সুবর্ণজয়ন্তী পালন করতে পেরেছি?
তিনি বলেন, বিএনপি থেকে মোদিবিরোধী বক্তব্য দেওয়া হয়নি। কোনো কথা ছিলো না। যেহেতু ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঢাকায় সমস্ত কর্মসূচি বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন। সেই কারণে আমরা জাতীয় স্মৃতিসৌধে সীমিত আকারে শ্রদ্ধা নিবেদন করেছি। জিয়াউর রহমানের মাজারেও খুবই সীমিত আকারে শ্রদ্ধা জানিয়েছি। কারণ করোনা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জায়গা থেকে কর্মসূচিগুলো সীমিত করে দেওয়া হয়েছে।
বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামবিরোধী কর্মকা- হলে বায়তুল মোকাররম মজসিদে তার বিরুদ্ধে আন্দোলন হয় উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, পাকিস্তান থেকে বাংলাদেশ আমল পর্যন্ত ইসলাম বিদ্বেষী কোনো কর্মকা-কালে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অন্দোলন হয়। প্যালেস্টাইনে মুসলমানদের ওপর নির্যাতন হলেও এখান থেকে আন্দোলন হয়। ফ্রান্সে আল্লাহ ও রাসুল (স.) নিয়ে যখন কটাক্ষ করা হয়েছে, তখন বায়তুল মোকাররম মসজিদ থেকেই প্রতিবাদ করা হয়েছে।
সরকারের প্রতি উদ্দেশ করে তিনি বলেন, আপনারা প্রতিবাদ-বিক্ষোভ যারা করলেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। যখন ভাস্কর্য-মূর্তি নিয়ে দেশে একটি সংঘাতের তৈরি হলো তখন হেফাজতের সঙ্গে তো সরকার আলোচনা করেছে। এর আগেও তো সরকার হেফাজতের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা করতেন যে, বিদেশি মেহমানরা আসছে তোমরা আন্দোলন বিক্ষোভ বন্ধ রাখো। সেই ক্ষেত্রে বিএনপিকে কেন জড়ানো হচ্ছে।
সরকারকে উদ্দেশ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, আজকে যদি মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দেন; তবুও সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও ভিন্নমত অবশ্যই সৃষ্টি হবে। সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চাগুলোকে মুক্ত করা দরকার। মত প্রকাশের জায়গাগুলো আজ রুদ্ধ হয়ে গেছে। সেই অধিকারগুলো নিশ্চিত করেন। আমি বিতর্ক বাড়াতে চাই না। আজকের সঙ্কট হচ্ছে গণতন্ত্রের সঙ্কট। এই সংকটের জন্য জাতি আজকে এই অবস্থার মধ্যে পতিত হয়েছে।
দেশের করোনা সংক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা একটি মহাসংকটময় সময় অতিক্রম করছি। আমি ব্যক্তিগত দরকারে ডিএনসিসি ভবনে করোনা আইসোলেশন সেন্টারে যা দেখলাম। হাজার হাজার মানুষ। সেন্টারটি স্বশস্ত্রবাহিনী পরিচালনা করছে। তারা বললেন সরকারকে বিষয়টি অবহিত করবেন। অন্তত ঢাকা শহরে তিন-চারটি জায়গায় আইশোলেশন সেন্টার করা হোক। কারণ এখন আমাদের সংক্রমণের হার বাড়ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com