বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ভস্মিভূত ॥ সহযোগিতা প্রদান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে গতকাল সোমবার অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানাগেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামে ভাটিয়াপাড়া বাজারের পাশে সোমবার বেলা এগারোটার দিকে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুরর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা অব্যাহত রাখে। খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সাভির্সের দুইটি দল ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১০টি পরিবারের নগদ টাকা, মালামাল ও ২০টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে যায়। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, অগ্নিকান্ডে মোঃ মনিরুল ইসলাম, মোঃ খায়রুল মৃধা, মোঃ টেপু মৃধা, মোঃ হাবিব মৃধা, কলম শেখ, মোঃ জাফর শেখ, মোঃ সুমন মৃধা, মোঃ আল আমিন মৃধা, মোঃ ওহিদ মৃধা, মোঃ ডাবলু মৃধার ঘরে থাকা নগদ টাকা, ঘরে থাকা মালামাল ও ২০ ঘর পুড়ে সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে যায়। চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, জানান ১০টি পরিবারের ২০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। মুকসুদপুর ফায়ার সাভির্সের টিম লিডার মোঃ রাজিব হোসেন ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সম আরিফুল হক জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাঁনোর আগেই ২০টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এক ঘন্টার অধিক সময়ে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ও অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে দিক নির্দ্দেশনা দেন। কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান ব্যক্তিগত দুইটি করে কম্বল, একবস্তা চাউল, নগদ পাচঁশত টাকা ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com