বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনারগাঁওয়ে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সোহাগ রনির ব্যভসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় সোনারগাঁওয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম আন্দোলন করে দেশে তান্ডব চালিয়ে ছিলো তখন অনেক মামলা হলেও আমি সোনারগাঁয়ের সংসদ সদস্য থাকায় মাওলানাদের প্রতি আমার ভালবাসার কারণে তখন কোন হেফাজনের নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মামলাও হতে দেইনি। আমরা মাওলানাদের ভালবাসী-ভালবাসবো কিন্তু আন্দোলনের নামে আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের নামে কোন সংহিসতা সহ্য করা হবে না। গতকাল যারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমার নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করেছে, সেজন্য তাদের আইনের আওতায় নিতে হবে। ৪ এপ্রিল রোববার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা পার্টি অফিসের সামনে রফিকুল ইসলাম নান্নুর ব্যবহৃত গাড়িতে আগুন, তার শশুর বাড়ির ভাড়াটিয়াদের বাড়িঘর ব্যাপক ভাংচুর, সোহাগ রনির বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। কায়সার হাসনাত আরো বলেন, গতকাল হেফাজত ইসলাম যে তান্ডব চালিয়ে আমি মনে করি এটা পরিকল্পিত একটি ঘটনা। হেফাজত ইসলামকে সামনে রেখে জামায়াত বিএনপি ও হেফাজতের নেতাকর্মীরা আওয়ামীলীগের পার্টি অফিসে হামলা করেছে। তারা হেফাজতের কাঁদে বন্দুক রেখে ঘোলা পানিতে মাছ শিকার করছে। একজন ইমানদার আরেকজন ইমাদারের উপর হামলা করতে পারে বলে আমি বিস্বাস করতে পারি না। আজ যখন আমরা প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেই তখন অনেক লোক আমাকে বলেছে হেফাজত আমাদের হামলা করতে পারে। আপনারাই বলেন, আমাদের দল ক্ষমতায় অথচ তারা এতো সাহস পায় কোথায়? আমরা যদি নেতাকর্মীদের ডাক দেই তাহলে তো আপনারা রাস্তায় থাকতে পারবেন না। আমরা চাই শান্তি, কোন উশৃঙ্খলতা পছন্দ করি না। তাই সকলকে আহবান জানাবো সংহিসতা ছেড়ে সহ অবস্থান করে নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন। প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডাঃ বীরু, জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালঅম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু, মোস্তাফিজুর রহমান মাসুম, গাজী মজিবুর রহমান, বাবু ওমর, এড, ফজলে রাব্বি, আরিফ মাসুদ বাবু, জহিরুল ইসলাম, নাসরিন সুলতানা ঝরা, মাহমুদা আখতার ফেন্সি, আশরাফুজ্জামান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছগির আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ আহমেদ, সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের বিপুল নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com