বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জার্সিতে মদ প্রস্তুতকারী সংস্থার লোগো, পরতে আপত্তি মইন আলির

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

মদ প্রস্তুতকারী সংস্থার লোগো রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চেন্নাই সুপার কিংসের জার্সিতে। ওই জার্সি পরতে চাননি মইন আলি। ইংরেজ অলরাউন্ডার দলের কাছে আর্জি জানান তার জার্সি থেকে লোগো সরিয়ে দেয়ার জন্য। ওই দাবি মেনে নিয়েছে চেন্নাই।
এ বারের নিলামে ৩৩ বছরের ইংরেজ অলরাউন্ডারকে ৭ কোটি রুপি দিয়ে কিনেছে মহেন্দ্র সিংয়ের দল। মইন বলেন, ‘যে ক্রিকেটাররা ধোনির দলে খেলেছে, তাদের থেকে জেনেছি কিভাবে ওই ক্রিকেটারদের খেলায় উন্নতি হয়েছে। একজন ভালো অধিনায়ক এটাই করে। আমার মনে হয় সব ক্রিকেটারই ধোনির নেতৃত্বে খেলতে চাইবে। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন তিনি।’
আইপিএল-এ ১৯টি ম্যাচ খেলেছেন মইন। করেছেন ৩০৯ রান এবং নিয়েছেন ১০টি উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে খেলতেন ইংরেজ অলরাউন্ডার। মইনের আবেদনে তার জার্সি থেকে লোগো সরিয়ে দিলো চেন্নাই। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com