বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার বাধ্য হয়ে লকডাউন দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার বাধ্য হয়েই সাত দিনের জন্য লকডাউন কিংবা নিয়ন্ত্রণের কর্মসূচি ঘোষণা করেছে। তিনি বলেন, ‘কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ আসাতে হাজার হাজার মানুষ সংক্রমিত হচ্ছে। অনেকে মানছেন, আবার অনেকেই মানছেন না। করোনা ছড়িয়ে যাচ্ছে এবং এর ব্যাপকতা আশঙ্কাজনক হারে বাড়ছে।’ গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার গঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাসপাতালে কোনও সিট নেই। এমনকি অক্সিজেন যারা সরবরাহ করছে, তারাও অক্সিজেন দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান করবো— এই মহামারিতে সবাই যেন সহযোগিতা করেন এবং এগিয়ে আসেন। সরকার যেভাবে নির্দেশনা দেয় সেটা পালন করুন।’
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত কঠোর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জনগণকে জোর করে ঘরে না ঢুকিয়ে বলে-কয়ে সচেতন করে ঘরে রাখার চেষ্টা করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের একটি কোর কমিটি রয়েছে।’ আজ সেই কোর কমিটির জরুরি বৈঠক হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘কয়েকটা দিন তো অপেক্ষা করতে হবে, ৫-৭ দিনই তো। গণপরিবহন, সভা-সমিতির মাধ্যমেই তো করোনা বেশি ছড়াচ্ছে। অফিস খোলা থাকলেও এটা বলা হয়েছে, গণপরিবহনের মাধ্যমে না এসে যার যার ব্যবস্থা সে সে করবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com