বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এত ভালোবাসা ও প্রশংসায় আমি সত্যি মুগ্ধ: অপূর্ব

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

ছয় বছর পর মুক্তি পেয়েছে ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব’র নতুন সিনেমা। ১লা এপ্রিলে মুক্তি পাওয়া এ তারকার ‘যদি কিন্তু তবুও’ সিনেমাটি দেখা গিয়েছে বিশ্বের ১৯০টি দেশ থেকে। ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এ ছবিতে প্রথমবার জুটি বেঁধে হাজির হয়েছেন অপূর্ব ও নুসরাত ফারিয়া।

মুক্তির পর থেকে নতুন জুটির এ সিনেমা দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে। সহজ, সুন্দর রোমান্টিক ও পারিবারিক মেলোড্রামার এ ছবিটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সবখানেই দর্শকের প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ দর্শক ছাড়াও ছবিটির গল্প, নির্মাণ এবং শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন শোবিজের অনেকেই। এক যুগেরও বেশি সময় ধরে রোমান্টিক গল্পের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসা এক নায়ক অপূর্ব যেন নিজেকেও ছাড়িয়ে গিয়েছেন অভিনয়ে। নাটক,টেলিফিল্মের বাইরে সিনেমাতেও তার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন।
শিহাব শাহীনের নির্দেশনায় বহু নাটকে অভিনয় করেছেন অপূর্ব। এই নির্মাতার অনেক নাটকে অভিনয় করে বহুবার অভিনেতা হিসেবে আলোচনার শীর্ষে এসেছেন তিনি। অপূর্ব’র একমাত্র সন্তান আয়াশ’রও অভিনয়ে আসা শিহাব শাহীনের হাত ধরেই । আর তাই অপূর্ব আর শিহাব শাহীন যেন একই সুতোয় গাঁথা।
জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘শিহাব ভাইয়ের নির্মাণে আমার অনেক ভালো ভালো গল্পের নাটক রয়েছে। তার নাটকে অভিনয় করে ক্যারিয়ারের শুরু থেকেই অনেক প্রশংসা ও দর্শকের ভালোবাসা পেয়ে আসছি। তার সঙ্গে আমার কাজের বোঝপড়াটা সবচেয়ে বেশি ভালো, এটা বলতেই হবে আমাকে। শিহাব ভাই চরিত্রানুযায়ী আমার কাছে কী চান আমি যেমন তা বুঝতে পারি ঠিক তেমনই শিহাব ভাইও আমাকে বুঝতে পারেন আমি একটি চরিত্র নিয়ে কতোটুকু খেলতে পারি। যে কারণে আমাদের বোঝাপড়াটা এক কথায় অসাধারণ। ‘যদি কিন্তু তবুও’ আমাদের সেই বোঝাপড়ার অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ। শিহাব ভাই যেমন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজটি শেষ পর্যন্ত দর্শকের কাছে নিয়ে এসেছেন, আমিও এই সিনেমার জন্য নিজেকে পুরোপুরি নিবেদিত করেছি।’ তিনি আরও বলেন, ‘ট্রেলার থেকেই বেশ প্রশংসা পেয়ে আসছি। আমি ভীষণ আশাবাদী ছিলাম সিনেমাটি নিয়ে। অবশেষে মুক্তির পর সবার এত এত ভালোবাসা ও প্রশংসায় আমি সত্যি মুগ্ধ। আমার আতœবিশ্বাসটা অনেক গুণ বেড়ে গিয়েছে। আমাকে অনেকেই ফোন করে, মেসেজে বা বিভিন্ন মাধ্যমে ছবিটির জন্য ভালোবাসা জানিয়েছেন, প্রশংসা করেছেন। এমন ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানিনা! তারপরও সবার এত এত ভালোবাসা পেয়ে আমি মাঝেমধ্যে অবাকই হই।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com