বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভ্যানচালক পিতার সন্তান মুনতাসীর বাঁচতে চায়

আবুল বাসার শার্শা :
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১

কিডনি রোগে আক্রান্ত ছোট মুনতাসীর, বয়স মাত্র ৪ বছর। যে বয়সে সমবয়সী বাচ্চাদের সাথে খেলায় মেতে থাকার কথা, আজ সে কিডনি ছিদ্র নিয়ে প্রচন্ড অসুস্থ্য অবস্থায় একটি হয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। ছোট শিশুটির চোখে মুখে তাকালেই যেন অপলক চাহনিটা বলছে আমি বাঁচতে চাই, আমি থাকতে চায় সুন্দর এ পৃথীবীর বুকে আপনাদের সবার মাঝে। যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের ৮নং শিশু ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসারত অবস্থায় রয়েছে মুনতাসীর। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন অনেক দিন ধরে তার চিকিৎসা করতে হবে, যেটা অনেক ব্যায়বহুল ও বটে। মুনতাসীর যশোর জেলার ঝিকরগাছা থানার শংকরপুর ইউনিয়নের দরিদ্র ভ্যানচালক জাহিদ হোসেনের পুত্র। ২ কাঠা ভিটা বাড়ী আর একটি ভ্যানই সম্বল মুনতাসীরের পিতা জাহিদের। জন্মের পর মুনতাসীর সব সময় অসুস্থ্য থাকত, সেকারনে দরিদ্র পিতা মুনতাসীর কে নিয়ে আজ এ ডাক্তার কাল ও ডাক্তার করতে করতে হাফিয়ে উঠেছে। দিন আনা দিন খাওয়া সংসার যেন আর সামনে এগুতেই চাইছেনা দরিদ্র এ ভ্যানচালকের। তার উপর সন্তানের কিডনি ছিদ্র হওয়ার খবর ও ব্যায়বহুল চিকিৎসার খবরে একদমই মুশড়ে পড়েছে মুনতাসীরের পিতা ও তার পরিবার। ছোট মুনতাসীর কে বাঁচাতে দরিদ্র ভ্যানচালক পিতা তাইতো সমাজের সব স্তরের মানুষের কাছে সাহায্যের হাত পেতেছেন। আমরা কি পারিনা স্ব স্ব অবস্থান থেকে এই অসহায় পরিবারের ছোট শিশুটিকে সামর্থ্য অনুযায়ী একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে? হয়ত আপনার সহযোগিতায় আর মহান আল্লাহর ইচ্ছায় বেঁচে যাবে শিশুটি, ফিরে পাবে নতুন জীবন, আবার হাসবে খেলবে স্কুলে যাবে, নতুন ভাবে বিচরণ করবে সুন্দর এ পৃথীবীতে। তাই আসুন না সকলে মিলে একটু মানবতার হাত বাড়িয়ে দিই, হয়ত আপনার আমার সহযোগিতার কারনে মুনতাসীর ফিরে পাবে নতুন জীবন, ফিরে পাবে আগামীর পথ চলার নতুন গতি।
সাহায্য পাঠাইবার ঠিকানা।
মুনতাসীরের পিতা,
মোঃ জাহিদ হাসান।
বিকাশ, পার্সোনালঃ ০১৯২০ ৫০৯১৪৭




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com