বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তায়কোয়ানডোতে প্রথম স্বর্ণ রুমার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো প্রথম স্বর্ণ জয় করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমস (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন ফরিদপুর থেকে ওঠে আসা এ অ্যাথলেট।
এদিন পুমস ডিসিপ্লিনে নারী পুমস সিনিয়র (১৭-২৪ বছর) দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। এছাড়া নারী দ্বৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম এ্যানি ও আনিকা আক্তার।
সকালে সিনিয়র নারী পুমস (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৬০ স্কোর করে রূপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ৭.৩০ ও ৬.৯০ স্কোর করে যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেন যথাক্রমে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম।
নারী পুমস সিনিয়র (১৭-২৪ বছর) দলীয় ইভেন্টে ৭.১০ স্কোর করে আনসারকে স্বর্ণ পদক এনে দেন রুমা খাতুন, আশিফা আরজু ও রিমা খাতুন। এতে ৬.৯৫ স্কোর করে রৌপ্য জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন, মোছা:ইভা ও মোছা:ময়না। ৬.৮০ ও ৬.৭০ স্কোর করে ব্রোঞ্জ পদক লাভ করেন যথাক্রমে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম, জিং রোয়াত ইয়াং বম, মিলিনিয়াম পার এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি, মারিয়া জান্নাত ও ইরিন আহমেদ চৌধুরী রিয়া।
সিনিয়ার নারী পুমস দৈত (১৭-২৪ বছর) ইভেন্টে স্বর্ণ জেতা এ্যানি ও আনিকার স্কোর ছিল ৭.৩০। ওই ডিসিপ্লিনে ৭.১০ স্কোর নিয়ে রৌপ্য পদক লাভ কেেরেছন বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন এবং লোবনা আক্তার। এতে ৬.৯০ ও ৬.৮০ স্কোর করে ব্রোঞ্জ পদক লাভ করেছেন যথাক্রমে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার তাসনিম জেরিন খান ও ফারিয়া নওশিন এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও রাহিমা ইসলাম রিপা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com