বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুলিস্তানে দোকানি-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১

রাজধানীর গুলিস্তান এলাকায় দোকানদারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বি আরটিসি কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবিতে বেলা ১১টার দিকে গুলিস্তান এলাকায় ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে দোকানিরা ফুলবাড়িয়া সুপার মার্কেট–২–এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তাঁরা বি আরটিসি কাউন্টারের সামনের সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে দোকানিরা ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। পরে দোকানিরা ওই এলাকা ছেড়ে চলে যান। সিটি প্লাজার দোকানি মাহামুদুল হাসান গণমাধ্যমকে বলেন, করোনার কারণে লকডাউনের কথা বলা হলেও কার্যত ঢাকায় জীবনযাত্রা স্বাভাবিক। গণপরিবহন চলছে। বইমেলা চলছে। কাঁচাবাজার খোলা। মানুষ নিয়মিত অফিস করছেন। কেবল স্বাস্থ্যবিধির কথা বলে তাদের দোকান বন্ধ রাখা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমেছেন। স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবিতে দোকানিরা ফুলবাড়িয়া সুপার মার্কেট–২–এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সরেজমিনে দেখা যায়, দোকানিরা যখন সড়ক অবরোধ করেন, তখন এই এলাকায় ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা পুলিশের ওপর চড়াও হন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশও তাদের পাল্টা ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবদুল মান্নান কর্মসূচির ইতি টেনে দোকানির উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি দু–এক দিনের মধ্যে দোকান খুলতে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই ব্যবসায়ীনেতা বলেন, প্রয়োজনে নিজেরাই দোকান খুলবেন। ধুঁকে ধুঁকে মরার চেয়ে একবারে মরাই অনেক ভালো। স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রাখতে সরকারের কাছে অনুরোধ জানান।
ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ: রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেট ও দোকানপাট খোলার দাবিতে তৃতীয় দিনেও রাজশাহী মহানগরীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। বুধবার রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে অবস্থান নেয় ব্যবসায়ীরা।
এ সময় তারা কাপড়পট্টি খুলে দেওয়ার দাবি জানান। দোকান খুলে দেয়ার দাবিতে অনেক ব্যবসায়ী ও কর্মচারী রাস্তার উপর শুয়ে পড়েন। তার পাশেই অবস্থান নেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের শুরুর দিন থেকেই দোকান খুলে দেয়ার দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। এছাড়া রাজশাহী জুড়েই ঢিলেঢালা ভাবে পালন হচ্ছে লকডাউন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com