বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাড়াশে র‌্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের মূর্তিসহ ৩ জন আটক

ইব্রাহিম হোসেন তাড়াশ (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাবের অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর সাদৃশ্য) সহ ০৩ জনকে আটক করেছে র‌্যাব-১২। বুধবার ৭ এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো মশিউর রহমান, পিএসসি এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) বিষ্ণুমূর্তি (কালো রংয়ের ৩৩.৫ কেজি ওজনের) অবৈধ ভাবে চোরা কারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের সময় চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেন। এ সময় তাদের নিকট হতে ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন(৫০), পেঙ্গুয়ারী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন(৪০) ও কুসুম্বী গ্রামের শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রীরাম সরকার(৩৮)। র‌্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-খ/২৫-ঘ ধারায় মামলা করতে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের প্রতারক ও চোরাকারবারী বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com