বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে দাফনের একমাস পর ব্যবসায়ীর লাশ কবর থেকে উত্তোলন

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

দাফনের এক মাস পর আদালতের নির্দেশে ম্যাজিষ্ট্রেট, চিকিৎসক ও পুলিশের উপস্থিতিতে জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের ব্যবসায়ী আব্দুল মালেক হাওলাদারের লাশ বুধবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, আদালতের নির্দেশে নিয়োগকৃত ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম, শেবাচিম হাসপাতালের ফরেনসিক বিভাগের ডোম বিজয় ও মামলার তদন্তকারী অফিসারের উপস্থিতিতে মালেক হাওলাদারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। লাশ উত্তোলনের পর ওইদিনই ময়নাতদন্তরে জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি মাজহারুল ইসলাম আরও জানান, উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা ও উপজেলা সদরের ব্যবসায়ী মালেক হাওলাদার গত ৮ মার্চ রাতে মারা গেলে পরেরদিন সকালে তার লাশ দাফন করে পরিবারের লোকজন। মালেক হাওলাদারের একমাত্র মেয়ে জামাতা একই গ্রামের আইয়ুব আলী পাইকের পুত্র আসাদুল হক পাইক বুলু তার শ্বশুর আব্দুল মালেক মিয়ার মৃত্যু স্বাভাবিক নয়; বরং তাকে তার পরিবার সদস্যরা হত্যা করেছে এমন অভিযোগ এনে গত ১৫ মার্চ বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় মালেক হাওলাদারের তিন পুত্র, তাদের স্ত্রী, ছেলেসহ সাতজনকে আসামি করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক আমিনুল ইসলাম আগৈলঝাড়া থানার ওসিকে অভিযোগটি মামলা হিসেবে গন্য করে তদন্তের নির্দেশ প্রদান করলে ১৭ মার্চ থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মালেক হাওলাদারের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে দাফনের প্রায় ১ মাস পর বুধবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com