বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মূরাদ নূরের সুরে লোকগান গাইলেন সাব্বির নাসির‘আমারে দিয়া দিলাম তোমারে’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

খ্যাত কণ্ঠশিল্পী সাব্বির নাসির। এবার নন্দিত কবি অসীম সাহার কথামালায়, মুরাদ নূরের সুরে লোকগান গাইলেন। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে ‘টান’ শিরোনামের গানটি বৈশাখে প্রচারিত হবে। টান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, গত বছর ফেব্রুয়ারিতে মুরাদ নুরের সুরে, বিশালের কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে গেয়েছিলাম ‘‘আমারে দিয়া দিলাম তোমারে’’। গানটি শ্রোতাদের হৃদয়ে স্থান পেয়েছে, ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মুরাদ নুর যখন কবি অসীম সাহার গানটি শোনালেন, একটু দ্বিধাগ্রস্থ ছিলাম। কারণ শংকিত ছিলাম এই ভেবে যে এত বড় একজন কবির কথায় প্রাণ প্রতিষ্ঠা করতে পারবতো? যাক, এক বছরের দ্বিধা দ্বন্দ্ব, গবেষণার পর প্রকাশিত হতে যাচ্ছে টান। ভিডিওর পরিচালক ও আর্টিস্ট সারপ্রাইজ রইলো। আশা করছি আমাদের ‘টান’ লোকগান এর ঐতিহ্য ফুটে উঠবে।
সুরকার মুরাদ নূর বলেন, আমি ব্যক্তিগতভাবে লোকগান সৃষ্টি করতে আনন্দ অনুভব করি। বাংলার ঐতিহ্য নিয়ে গর্ব করি। সাব্বির নাসির ও মুরাদ নূর জুটির দ্বিতীয় গান ‘টান’। খুবই যতœ করে সময় নিয়ে গানটি করেছি। আশা নয় বিশ্বাস করি আমাদের এই সৃষ্টিটি প্রশংসনীয় হবে। কবি অসীম সাহা বলেন, নূর আমার বেশকিছু লেখায় সুর করেছে। কথার ভাব অনুযায়ী অসাধারণ সুর করে। সাব্বির এর গায়কী কথা সুরের পূর্ণতা পেয়েছে। এতো ব্যস্ততার পরেও সাব্বির এর লোকগানের প্রেম আমাকে মুগ্ধ করেছে। নূর ও সাব্বির এর জন্য শুভ কামনা।
উল্লেখ্য, সাব্বির নাসিরের গাওয়া আমারে দিয়া দিলাম তোমারে অল্প সময়ে ভাইরাল হয়। দমে দম, আবোল তাবোল, হর্ষ শিরোনামের গানগুলোও বেশ জনপ্রিয় হয়। আসছে বৈশাখে ‘টান’ এর অডিও ভিডিও প্রকাশ হবে সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com