বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে নিরাপত্তার ঘাটতি নিয়ে অভিযোগ উঠেছে । জানা গেছে, এবার ইন্টারনেটে ফাঁস হয়েছে প্রায় ৫৩.৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য। এই ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারী বিশ্বের ১০৬টি দেশের বলেও খবরে জানানো হয়েছে।
নিউজ পোর্টাল ইনসাইডার এ তথ্যগুলোর কিছু অংশ পরীক্ষা করে জানিয়েছে, বেশিরভাগ ব্যবহারকারীর সঙ্গে তথ্য মিলে গেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, ফাঁস হওয়া তথ্য থেকে ওই ব্যবহারকারীরা এখন আরও বেশি ক্ষতির মুখে পড়বেন। এ নিয়ে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ফেসবুক আইডি, লোকেশন, জন্ম তারিখ এমনকী ই-মেল আইডিও হ্যাক হয়েছে। একটি হ্যাকিং ফোরামে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যাবলী সামনে চলে আসে। আর এর ফলে বিঘিœত হতে পারে ১০৬টি দেশের ৫৩ কোটির বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা।
এসব তথ্য হ্যাকাররা নানা অপরাধমূলক, অবৈধ ও জালিয়াতি কর্মকা-ে ব্যবহার করতে পারে। বিশেষ করে ব্যক্তিগত মোবাইল নম্বরটি বেহাত হয়ে যাওয়াকে ‘সবচেয়ে উদ্বেগজনক’ মনে করছেন নিরাপত্তা গবেষকরা। ফেসবুকের দাবি, এটা পুরনো খবর। এই ঘটনা ঘটেছিল ২০১৯ সালের আগস্ট মাসে। সমস্যা তখনই মিটিয়ে দেয়া বলে দাবি করা হয়েছে। পরে ২০২০ সালের জুন এবং ২০২১ সালের জানুয়ারি মাসে ফের তথ্য ফাঁস হয়। হাডসন রক নামক এক সাইবার সিকিউরিটি সংস্থার কর্ণধার এ নিয়ে আগে টুইট করেছিলেন। ফের তিনিই বিষয়টি সবার দৃষ্টিগোচরে এনেছেন। প্রতিষ্ঠানটির মুখ্য প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা অ্যালন গাল বলেন, এতগুলো মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়াটা খুবই ভয়াবহ একটা ব্যাপার। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যার্টফর্মে রীতিমতো বিশৃঙ্খলা তৈরি হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com