বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাবিলা নূর নতুন পরিচয়ে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

নতুন পরিচয় যুক্ত করলেন নিজের পালকে। সাবিলা নূর, দেশের টেলিভিশনে জনপ্রিয় মুখ। মডেল হিসেবেও রয়েছে বেশ নাম। সাবিলা নূর করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও। এতসব ব্যস্ততার ফাঁকেই যুক্ত হলেন একটি প্রসাধনী পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ‘গ্লো অ্যান্ড লাভলী’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এ তরুণ অভিনেত্রী। এখন থেকে বাংলাদেশে এ পণ্যটির বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন সাবিলা নূর। এ নতুন পরিচয় ও দায়িত্ব প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ও আইকনিক স্কিন কেয়ার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই ব্র্যান্ডটি নারীর ভেতরে লুকিয়ে থাকা আভা প্রকাশে সাহায্য করে এবং তাদেরকে নিজের ত্বকের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তোলে।’ ‘এমন একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত, যে ব্র্যান্ডটি নারীদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজেকে পরিবর্তনে সাহায্য করে এবং নারী ক্ষমতায়নের স্পষ্ট বার্তা দেয়।’ এদিকে আসছে ঈদে একাধিক নাটক নিয়ে হাজির হবেন সাবিলা নূর। এসব নাটকে তাকে দেখা যাবে অপূর্বসহ অনেক তারকার বিপরীতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com