বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হ্যাক্ড হয়েছে জাকারবার্গের তথ্যও

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

সম্প্রতি হ্যাকাররা বিশ্বের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জন। শুধু যুক্তরাষ্ট্রেই তিন কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কাছে গেছে। আর সেই তিন কোটি মানুষের মধ্যে আছেন খোদ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও। তাঁর ব্যক্তিগত ফোন নম্বর একটি ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এসব তথ্য ফাঁস করা হয়েছে একটি স্বল্পপরিচিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফোরামে।
বেহাত হওয়া ডাটাগুলো পর্যালোচনা করে জানা গেছে, এসব তথ্যের মধ্যে রয়েছে ফেসবুক আইডি নম্বর, প্রফাইলে দেওয়া নাম, ই-মেইল অ্যাড্রেস, বসবাসের ঠিকানা, ব্যবহারকারী পুরুষ না নারী, পেশাসহ বেশ কিছু তথ্য। একজন ব্যবহারকারী ফেসবুক প্রফাইল তৈরি করার সময় যেসব তথ্য দিয়ে থাকেন মূলত সেগুলোই হ্যাক করা হয়েছে। সূত্র : সিএনএন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com