শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোরহানউদ্দিনে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছে বিএনপি নেতা-কর্মীরা

ইব্রাহীম প্রিন্স :
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মহামারী করোনাভাইরাসে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আজ বুধবার সকাল ১০টা থেকে উপজেলার কয়েকশ’ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। গত সোমবার থেকে উপজেলার বিভিন্ন পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

উপজেলার কাচিয়া ইউনিয়নে বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল’র উদ্যোগে দুস্থদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে চাল, তৈল, আলু, ডাল, সাবানসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামন কবির, সাংগঠনিক সম্পাদক আ. রব, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিন হাওলাদার, সম্পাদক শেখ সাদি হাওলাদার, শ্রমিক দল সভাপতি আবদুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহীম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক মাফরুজা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে কর্মহীন দুস্থ ও অসহায়দের মাঝে গত সোমবার থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com