বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিমছড়ি সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

করোনা লকডাউনের কারণে জনমানবহীন কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে এল একটি বড় মৃত তিমি, তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

গতকাল শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানান। পরে কাছে গিয়ে এটিকে মৃত পাওয়া যায়। তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে লকডাউনের কারণে জনমানব শূন্য সৈকতের কাছাকাছি আসলে তিমিটিকে সাগর দস্যুরা হত্যা করে থাকতে পারে। অথবা গভীর সাগরের কোথাও এটিকে শিকারীরা হত্যা করেছে। পরে ভাসতে ভাসতে সৈকতে এসেছে। মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে তিমিটি আরো কয়েকদিন আগে মারা পড়েছে বলে মনে করা হচ্ছে। গতবছর লকডাউনের সময়েও সৈকতে ডলফিন ভেসে এসেছিল এবং দস্যুরা ওগুলো হত্যা করেছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com