বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার ও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসের প্রতিবাদে রাজবাড়ীতে আ‘লীগের সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

উগ্র মৌলবাদ সংগঠন হেফাজত ইসলামের সরকার ও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসের প্রতিবাদ এবং করোনায় রাজবাড়ী সংক্রমনের উচ্চ ঝুকিতে থাকা করনীয় সম্পর্কে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দলের সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডঃ গণেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, স্বাধীনতার স্বুর্নজয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠান পন্ড ও করোনা মহামারিতে জনগণের পাশে না দাঁড়িয়ে দেশে ধ্বংসাত্মক কর্মকান্ড চালানো উগ্র মৌলবাদ সংগঠন হেফাজত ইসলামকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আগামীতে হেফাজতের সন্ত্রাসী কর্মকান্ডকে তারা রাজপথে থেকে দমন করবেন। এছাড়া করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে সংক্রমনের উচ্চ ঝুকিতে রাজবাড়ী। এই মহামারিতেও জেলা আওয়ামী লীগের নির্দেশনায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য উপকরণ বিতরণ এবং জনগণের সচেতনতা তৈরিতে মাইকে শহরের ২২টি পয়েন্টে প্রচারনা চালাচ্ছে আওয়ামী লীগ। সম্মেলনে জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com