বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে ফিরলেন দীঘি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

করোনার কারণে টিকিট না পেয়ে মুম্বাইয়ে আটকে পড়া দীঘি অবশেষে দেশে ফিরেছেন। শুক্রবার দুপুরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী। ভারতে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। তাই বিমানের টিকিট না পেয়ে তাকে মুম্বাইতে থাকতে হয়েছিল।
শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে মুম্বাই গিয়েছিলেন দীঘি। শুটিং শেষ করেও তিনি ঢাকা ফিরতে পারছিলেন না। দেশে ফেরার প্রসঙ্গে দীঘি বলেন, অবশেষে দুই সপ্তাহের বেশি সময় পর ঢাকায় ফিরলাম। অনেক ভয় কাজ করছিলো। এখন ভালো লাগছে। স্বস্তি অনুভব করছি। তবে মুম্বাই থেকে চলে আসার সময় খারাপও লাগছিল। কারণ এতোদিন একটা টিমের সঙ্গে ছিলাম।
ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ সিনেমার বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রের অভিনয় করছেন দীঘি। এর আগে, শুটিংয়ে অংশ নিতে গত ২৫ মার্চ মুম্বাই যান দীঘি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com