বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনকণ্ঠ ভবনের মূল ফটকে তালা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১

জনকণ্ঠ ভবনের মূল ফটকে তালা দিয়ে ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত সাংবাদিকরা। গতকাল রবিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার আগে সাংবাদিকরা অবস্থান নেন। তারা জানান, বেলা সোয়া ১২টার দিকে মূল ফটকে তালা দিয়ে ভবনের সামনে অবস্থান নিয়েছেন। গত ১৫ মার্চ দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ সাংবাদিকদের একসঙ্গে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। এই ‘গণছাঁটাই’ বন্ধে ওইদিন বিকালেই জনকণ্ঠ অফিসের সামনে সাংবাদিক নেতারা সমাবেশ শুরু করে প্রতিবাদ জানান। পরে বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয়কে মীমাংসার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। এরপর নতুন করে একজন সংবাদিককে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনার পর রবিবার চাকরিচ্যুত সাংবাদিকরা জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান নেন।
চাকরিতে পুনর্বহালের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলমসহ অন্য নেতারা উপস্তিত হন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম বলেন, ‘চাকরিতে পুনর্বহালের দাবিতে সাংবাদিকদের আন্দোলনের সঙ্গে রয়েছি আমরা। আমরা কর্তৃপক্ষের কাছে বলতে চাই আপনার দ্রুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করুন।’ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ক্র্যাব ও অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরাও সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগ দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com