বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাসের দোয়া-মিলাদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে গতকাল রোববার (১১ এপ্রিল) বাদ জোহর গুলিস্তান বঙ্গবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী নেতাকর্মীদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাহ মো. বিল্লাল হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com