বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভেড়ামারায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১

কুষ্টিয়ার ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ৪০০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। গত ১২ এপ্রিল সোমবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি খরিপ-১/২০২১-২২ মৌসুমে (২০২০-২১ অর্থ বছর) উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় ভেড়ামারা উপজেলা ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মোট ৪০০ জন হত দরিদ্র প্রত্যেক কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য ৫ কেজি ৪৮ ধানের বীজ ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার বিনা মূল্যে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল আল মামুন প্রমুখ। প্রণোদনা পাওয়ার কৃষক বিল্লাল হোসেন বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে বিনা মূল্যে সার ও বীজ পাওয়ায় আমরা অনেকটা উপকৃত হলাম। আমরা এই বীজ সঠিকভাবে জমিতে রোপন করে অধিক ফলনের আশা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com