রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১

জনকণ্ঠের চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি করেছেন সাংবাদিক নেতারা। সোমবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
এ সময় জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারেরও দাবি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআইউ) নেতারা। তাঁরা সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে ঐক্যবদ্ধ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। গত ১৫ মার্চ দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ সাংবাদিকদের একসঙ্গে চাকরিচ্যুত করার প্রতিবাদে রবিবার (১১ এপ্রিল) দ্বিতীয়বারের মতো চাকরচি্যুত সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন জনকণ্ঠ ভবনের সামনে।
এই ‘গণছাঁটাই’ প্রত্যাহার করে চাকরি পুনর্বহাল এবং হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে সোমবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন চাকরিচ্যুত সাংবাদিকরা। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক নেতারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন। মানববন্ধন ও সমাবেশে অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য জসিমউদদীন জসিম, ঢাকা পরিবার বহুমুখী সাংবাদিক ইউনিয়নের সদস্য জয়নাল আবেদীনসহ অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com