বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নলডাঙ্গায় ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলো আউশ বীজ ও রাসায়নিক সার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালের মাধ্যমে এই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, জেলা পষিদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ কিশোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম পিয়াস প্রমুখ। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোছাঃ ফৌজিয়া ফেরদৌস জানান, চলতি ২০২১-২২/খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ আবাদে উদ্বুদ্ধ করতে আঊশ প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ৫০০ জন কৃষককে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এজন্য প্রত্যেককে ৫ কেজি কওে ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হচ্ছে। এরমধ্যে ব্রক্ষপুর ইউনিয়নে ৫০ জন, মাধনগর ইউনিয়নে ২০০ জন, খাজুরা ইউনিয়নে ২০ জন, পিপরুল ইউনিয়নে ৮০ জন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ১০০ জন ও নলডাঙ্গা পৌরসভায় ৫০ জন কৃষক রয়েছেন। তিনি বলেন, এই মৌসুমে উপজেলায় ১৮০ হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদ হবে। এতে প্রায় ৮২০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com