বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাদা ছোঁড়াছুঁড়ি করতে চাই না: আরিফিন শুভ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

চিত্রনায়ক আরিফিন শুভকে ‘বেয়াদব’ বলে অভিহিত করছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে এমনটাই দেখা যায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানান কথা উঠে।
আরিফিন শুভকে নিয়ে ‘জেদী’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিন্তু মাঝপথে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। যার কারণ ছিল পরিচালকের অসুস্থতা। সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে সোহান বলেছিলেন, ‘আমি শুভকে ফোন দেওয়ার পর বলল আমার নাকি শিডিউল শেষ হয়ে গেছে। বললাম, ‘আমি যে অসুস্থ ছিলাম তা তো তুমি জানতে’। কিন্তু শুভ জানালেন আমি অসুস্থ, তাতে তার কী!। তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।’ ভিডিওতে শুভকে নিয়ে সোহান আরও বলেন, ‘চরম বেয়াদব ও চরম খারাপ একজনকে পেয়েছি এই ইন্ডাস্ট্রিতে। সে হলো আরিফিন শুভ। তার জন্য আমার একটি সিনেমা শেষ করতে পারিনি। কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তাই পাঁচদিন পর শুটিং বন্ধ করে দিয়েছি।’
সোহান বলেন, ‘আমি তার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু সে যতদিন থাকবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তার একটি সিনেমাও এখন পর্যন্ত ভালো ব্যবসা করতে পারেনি। আমি আর তাকে নিয়ে কাজ করব না।’ এ প্রসঙ্গে গণমাধ্যমে আরিফিন শুভ বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার ক্লিয়ার করারও কিছু নেই এখানে। উনি বয়োজ্যেষ্ঠ, সম্মানিত ব্যক্তি। আমি ছোট মানুষ। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মন থেকে দোয়া করি যে ওনার ভালো হোক।’
তিনি আরও বলেন, ‘সাত-আট বছর আগের একটা কাজ ছিল। সেখানে কী হয়েছে আমি সেগুলো বলতে চাই না। উনি ভালো থাকুন। আর এটা নিয়ে লেখালেখি যত কম হয় তত ভালো। তাহলে কাদা ছোঁড়াছুঁড়ি হবে। আমি কাদা ছোঁড়াছুঁড়ি করতে চাই না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com