বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোরাই হচ্ছেন প্রথম আরব মহাকাশচারী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণের জন্য বছর সাতাশের তরুণী নোরা আল-মাতরুশি বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই প্রথম মহাকাশচারীর প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন কোনো আরব মহিলা। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ২০২১ সালের মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন নোরা। ২০২৪ সালের মধ্যে চাঁদে রোভারের মতো যান পাঠাতে চায় আমিরাত। ২১১৭ সালের মধ্যে মঙ্গলে ঘাঁটি তৈরি করতে চায় তারা। ২০১৯ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান হাজ্জা আল মনসুরি। তিনিই আমিরাতের প্রথম মহাকাশচারী। ২০২১ সালে নোরার পাশাপাশি নাসা-য় প্রশিক্ষণ নেবেন ওই দেশের মোহম্মদ আল-মুল্লা।
দুবাইয়ের মোহম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, নোরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ৪,৩০০ আবেদনকারীর মধ্যে বিজ্ঞানে দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, শারীরিক, মানসিক ও মেডিক্যাল পরীক্ষার পরে তাকে বেছে নেয়া হয়েছে। নোরা টুইটারে লিখেছেন, ‘দেশ আমাকে অবিস্মরণীয় অভিজ্ঞতার শরিক হওয়ার সুযোগ দিলো। দেশবাসীর মনে চিরকাল গাঁথা থাকে এমন কৃতিত্ব অর্জনের চেষ্টা করব আমি। তার প্রস্তুতি শুরু করছি।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com