বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জীবিত হাসিনা বানু ভোটার তালিকায় মৃত, মিলছে না করোনা টিকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সবাইকে কোভিড-১৯ টিকা গ্রহণের নির্দেশনা থাকলেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ের অফিস সহকারী হাসিনা বানু টিকা নিতে পারছেন না। তাকে নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে।
হাসিনা বানু বলেন, সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। এসময় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার স্ট্যাটাস শূন্য, অর্থাৎ তাকে মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
হাসিনা বানুর প্রশ্ন তিনি জীবিত থেকেও কিভাবে ভোটার তালিকায় মৃত হলেন? এ ব্যাপারে তিনি নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাকে আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী মঙ্গলবার (১৩ এপ্রিল) তিনি সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেছেন। তবে আবেদনটি করার আগে এই ১০ দিন তাকে বিভিন্ন অফিসে ছোটাছুটি করতে হয়েছে।
জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোয় করোনার টিকা নিতে পারছেন না জানিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসিনা বানু বলেন, ‘প্রতিষ্ঠান থেকে টিকা নিতে বলা হয়েছে। পরিচয়পত্রে আমি নাকি মৃত, তাই টিকা নিতে পারছি না। এই নিয়ে গত ১০ দিন ধরে এখানে সেখানে ঘুরছি। স্বাধীন দেশে এমন অরাজকতা মেনে নেয়া যায় না।’
জানা গেছে, হাসিনা বানুর জাতীয় পরিচয়পত্র নম্বর ৮২০ৃ৪০০। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে ভোগান্তির শিকার হন। পরে নির্বাচন অফিস জানায়, তথ্য সংগ্রহকারী ভুলক্রমে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় (ডাটাবেজে) মৃত দেখিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, ‘এটি কোনো ইচ্ছাকৃত বা অন্যের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়, বরং কাজের ভুল। তথ্য সংগ্রহকারী ভুলক্রমে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় এন্ট্রি করার সময় মৃত দেখিয়েছেন। আমি বিষয়টি অবগত হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com