বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনারগাঁওয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটাউন গঙ্গানগর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহানে মুহুর্তের মধ্যে ৪টি বসতঘর পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগরের ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানান, রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের বাড়ির জাহিদুল ও রাজা মিয়ার ৩টি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের খবর শুনে ঘরে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com