বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গায়ক আগুনের কণ্ঠে কুরআন তেলাওয়াত

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। ‘ও আমার বন্ধু গো’, ‘পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে’সহ বহু কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন সিনেমায়। অডিও ইন্ডাস্ট্রিতেও আগুনের কণ্ঠে এসেছে ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’ শিরোনামের তুমুল জনপ্রিয় গান। আজকাল আর নিয়মিত গাইতে দেখা যায় না তাকে। শখের অভিনেতা অভিনয়ও করছেন না অনেক দিন। নতুন এক অভিজ্ঞতা অর্জন করলেন সম্প্রতি। সেই অভিজ্ঞতা এলো ভক্তদের জন্য নতুন উপহার দিতে গিয়ে। প্রথমবারের মতো কুরআন তেলাওয়াত করলেন আগুন।
রোজার মাসে প্রচারের উদ্দেশ্যে এক অনুষ্ঠানে সুরা ফাতিহা তেলাওয়াত করতে শোনা যাবে আগুনকে। অনুষ্ঠানটির নাম ‘সাওতুল রমজান’। এটি এসএ টিভিতে প্রচার হবে। আগুন জানান, গত সপ্তাহে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘এ এক নতুন অভিজ্ঞতা। সাহস করে কুরআন তেলাওয়াত করেছি টিভিতে। আশা করছি, দর্শক এতে আমার ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com