বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিতেই সেমিতে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে হেরেও সেমিতে গেছে পিএসজি ও চেলসি। ড্র করে শেষ চারে গেল রিয়ালও। তবে ব্যতিক্রম ম্যানচেস্টার সিটি। দুই লেগেই দারুণ জয়ে সেমির খেলা নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল ম্যানসিটি। বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে দলটি জেতে একই ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় গার্দিওয়ালার কোচিংয়ে প্রথমবারের মতো সেমিতে দলটি। গত তিন আসরে ম্যানসিটি নিয়েছিল শেষ আট থেকে।
অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই হতো ডর্টমুন্ডের। জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে গিয়ে আশাও জাগায় তারা, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। পেনাল্টি থেকে রিয়াদ মাহরেজ সমতা টানার পর সফরকারীদের জয়সূচক গোলটি করেন ফিল ফোডেন। একই রাতে অন্য ম্যাচে লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করে সেমিতে নাম লেখায় রিয়াল মাদ্রিদ। সেমিতে তাদের প্রতিপক্ষ চেলসি। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ম্যানসিটির প্রতিপক্ষ বড়ই শক্ত, পিএসজি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com