বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লকডাউনের বিধিনিষেধ মানতে বলায় ৩ ট্রাফিক পুলিশকে মারধর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

জয়পুরহাটে লকডাউনের বিধিনিষেধ মানতে বলায় তিন ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের বি আইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া মহল্লার ফকির মণ্ডলের ছেলে সান্টু মণ্ডল (৩৫), সাহেবপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রুপনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫) ও গুলশান মোড় মহল্লার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০)।
ওসি আলমগীর জাহান জানান, করোনা ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল পুলিশ। শহরের বি আইডিসি মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের চেক পোস্টের সামনে দিয়ে আটককৃত সান্টু মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। সরকারি নির্দেশনা অমান্য, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় চেক পোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাকে আটক করে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে স্থানীয় কয়েকজন যুবক তিন ট্রাফিক পুলিশকে মারধর করে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।পরে রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com