বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

গাজীপুরের কাশিমপুর এলাকায় মাদার টেক্সটাইল লিমিটেড নামের এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কাশিমপুরের মাদার টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার ব্লোয়ার রুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ আগুন মুহূর্তের মধ্যে কারখানার ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে যায়।
তিনি আরো বলেন, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটি, কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে একটি ও ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com