বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কান্না থামছে না কবরীর শেষ সিনেমার নায়িকার

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

সবাইকে ছেড়ে চলে গেছেন বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী। প্রাণঘাতী করোনাভাইরাস তাকেও কেড়ে নিয়েছে। তার যাওয়ার সঙ্গে অবসান হয়েছে এক বর্ণাঢ্য অধ্যায়ের। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চলচিত্রের ‘মিষ্টি মেয়ে’। অভিনেত্রীর চলে যাওয়ার পর থেকে কান্না থামছে না কবরী পরিচালিত শেষ সিনেমার নায়িকা নিশাত নাওয়ার সালওয়ারের। তিনি কিছুতেই মানতে পারছেন না- একদম সুস্থ-সবল একজন মানুষ হুট করেই চলে যাওয়াটা। কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’র নায়িকা সালওয়া। অভিনেত্রী বলেন, গত ২৪ মার্চ আপার সঙ্গে ডাবিং করলাম। কত আড্ডা হলো, আপা সিনেমাটি নিয়ে তার স্বপ্নের কথা আমাকে বললেন।
সালওয়া বলেন, ‘এই তুমি সেই তুমি’ সিনেমাটি নিয়ে আপার অনেক স্বপ্ন ছিল। সিনেমাটি বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠাবেন বলে আমাকে জানিয়েছিলেন। কিন্তু ওনার শেষ ইচ্ছাটা পূরণ হলো না। গত বছরের মার্চের শুরুতে ‘এই তুমি সেই তুমি’র শুটিং শুরু করেছিলেন কবরী। মহামারি করোনার কারণে তখন দু’দিনের মাথায় বন্ধ হয়ে যায় সিনেমাটির কাজ। একই বছর ৩ সেপ্টেম্বর কাজ শুরু করে শুটিং সম্পন্ন করেন তিনি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। বর্তমানে সিনেমাটির ডাবিং চলছিল।
করোনা আক্রান্ত হয়ে ১৩ দিন চিতিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগতরাত ১২টা ২০ মিনিটে মারা যান কিংবদন্তি অভিনেত্রী, নির্মাতা ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী। অভিনেত্রী কবরী পরিচালনায় নাম লিখিয়েছিলেন ২০০৮ সালে। নির্মাণ করেছিলেন ‘আয়না’ নামের সিনেমা। এরপর সর্বশেষ হাত দিয়েছিলেন ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com