বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক সংঘর্ষ, নিহত ৫

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। শনিবার (১৭ এপ্রিল) সকালে কর্তৃপক্ষের সঙ্গে বেতন ভাতা নিয়ে দাবি-দাওয়ার জেরে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও রায়হান (২৫)।

এর আগে ২০১৬ সালের ৪ এপ্রিল দুপুরে বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে গ্রামবাসীদের দু’পক্ষ ও পুলিশের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হন। বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ কয়লাভিত্তিক এই বিদ্যুতকেন্দ্রটি স্থাপন করতে যাচ্ছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে আমি জানতে পেরেছি, বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকরা বেতন ভাতা নিয়ে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভের জের ধরে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। সংঘর্ষে স্থানীয় গ্রামবাসীরাও অংশ নিয়েছেন। নিহতরা শ্রমিক নাকি গ্রামবাসী, তা নিশ্চিত হওয়া যায়নি।’
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। হতাহতের হাসপাতালে নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বাঁশখালীর ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের অধিকাংশের শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। তার নাম রায়হান। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার আদর্শ গ্রামের আবদুল মতিনের ছেলে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com