বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

সারাদেশের মধ্যে পেঁয়াজ বীজ উৎপাদনে শীর্ষে রয়েছে ফরিদপুর। এর মধ্যে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে জেলার নগরকান্দায়ও। অন্যান্য ফসলের তুলনায় পেঁয়াজ বীজ উৎপাদন বেশি লাভজনক হওয়ায় এটি নগরকান্দায় ‘কালো সোনা’ নামে বেশ পরিচিত ।
গত বছর বীজের দাম ভালো পাওয়ায় এ বছর আগ্রহ নিয়ে বেশি জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন এ উপজেলার পেঁয়াজ বীজ চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম ভৌমিক জানান, নগরকান্দায় এ বছর ৭০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। যা থেকে ৪২ মেট্রিক টন বীজ উৎপাদিত হবে। এখন শুধু, মাঠ থেকে বীজ আহরণের কাজে ব্যস্ত উপজেলার সংশ্লিষ্ট কৃষক ও কৃষাণীরা। পরে তা বিভিন্ন প্রক্রিয়ায় বীজ প্রস্তুত করে সরবরাহ করা হবে সারাদেশের বিভিন্ন অঞ্চলের পেঁয়াজ চাষিদের কাছে।
এদিকে কালো সোনা তথা পেঁয়াজ বীজ চাষিরা উন্নত প্রশিক্ষণ পেলে তারা মানসম্মত বীজ সরবরাহ ও সরকারের সহযোগিতা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে পেঁয়াজ বীজ বিদেশে রপ্তানি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com