রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশে চলমান কঠোর লকডাউনে শ্রমিক সংকটের কারণে গাজীপুরের শ্রীপুরে এক দরিদ্র কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিলেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল ছাত্রলীগ নেতা সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকার কৃষক দুলাল মিয়ার ক্ষেতের পাকা ধান কেটে দেন তারা। এসময় ছাত্রলীগের ১০জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেন। কৃষক দুলাল মিয়া বলেন, লকডাউনে শ্রমিক সংকটের কারণে আমার জমির পাকা ধান আমি কেটে ঘরে তুলতে পারছিলাম না। এ নিয়ে বেশ দুঃশ্চিন্তায় ছিলাম। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে। এতে আমার খুব উপকার হয়েছে। ছাত্রলীগ নেতা সুলতান সিরাজ জানান, করোনাভাইরাস ও লকডাউনে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। শ্রমিক সংকটে বা আর্থিক সংকটে থাকা কৃষকদের তালিকা করে পর্যায়ক্রমে আমরা তাদের ধানও কেটে দেব ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com