বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়ান: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার (১৮ এপ্রিল) তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। ত্যাগ ও সংযমের মাস রমজানে তিনি এ আহ্বান জানালেন।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাস রাজনৈতিক দল চেনে না। আমরা প্রতিদিনই হারাচ্ছি মূল্যবান প্রাণ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই সময়ে দোষারোপের রাজনীতি নয়, নয় অন্ধ সমালোচনার তীর ছোড়া; সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
সড়ক পরিবহন মন্ত্রী জানান, সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত এক কোটি ২৫ লাখ পরিপারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিপন্ন মানুষের পাশে সবার আগে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে দেশের গণতন্ত্র নিয়ে কথা বলার আগে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কথায়, আচরণে, রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি। এই হালুয়া রুটির গণতন্ত্র এখন জনগণ আর চায় না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com