বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় আক্রান্ত হলেন শেখ ইউসুফ আল-কারজাভি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

মিসরীয় বংশদ্ভুত কাতারি আলেম ও মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের প্রতিষ্ঠাতা শেখ ইউসুফ আল-কারজাভি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। শনিবার তার ব্যক্তিগত টুইটার একাউন্টে এই তথ্য নিশ্চিত করা হয়।
টুইট বার্তায় বলা হয়, ‘শেখ আল-কারজাভি করোনায় সংক্রমিত হয়েছেন। তিনি সুস্থই আছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। অনুসারীদের তিনি আশ্বস্ত করছেন এবং তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’ পরে তার ছেলে আবদুর রহমান ইউসুফ আল-কারজাভি শেখ আল-কারজাভির করোনা সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেন। মিসরে জন্ম হলেও ৯৪ বছর বয়সী শেখ আল-কারজাভি দীর্ঘদিন কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স ছাড়াও তিনি ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কাতারেই অবস্থান করছেন। সূত্র : আরব নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com