বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সীতাকুণ্ডে হত্যা মামলার আসামী আটক

এম কে মনির সীতাকুণ্ড :
  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

সীতাকুণ্ডে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের মামলায় এক আসামীকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। ১৭ এপ্রিল শনিবার বিকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. নাঈম(২৩) ইসহাক হত্যা মামলার ২ নং আসামী ও মামলার ১নং আসামী মো. ইব্রাহীমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল সোমবার সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের দীঘিরনামা এলাকার নতুন তেলী বাড়িতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মো. ইসহাককে(৫৭) কে রড় দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে ছোট ভাই ইব্রাহিম। পরে আহত অবস্থায় উদ্ধার করে চমেকে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জনকে আসামী করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মামলার ৩ জন আসামীর মধ্যে ২নং আসামীকে বাড়বকুণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্য ২ জন আসামী পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com