বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরের প্রেস ক্লাবের সহ-সভাপতি দুলাল হোসাইন অসুস্থ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

জামালপুরের সিনিয়র সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের এর বর্তমান সহ-সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টিভি ও ভোরের কাগজের স্টাফ রির্পোটার দুলাল হোসাইন ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলাল হোসাইন এক জন সংগ্রামী সাংবাদিক জীবনে সংগ্রাম করেছেন সারা জীবন। তার জীবনটাই লম্বা কাহিনীতে কষ্টমাখা সুখের গল্প। খুবই পরিশ্রমী, হাস্যউজ্জল ও বিনয়ি ছিলেন। সাংবাদিকতায় সহকর্মীদের সহযোগীতার হাত বাড়িয়ে দিতেন এমনকি অত্যচারও সহ্য করতেন হাঁসি মুখে। সাপ্তাহিক ঝিনাই পত্রিকা অফিসের নির্বাহী সম্পাদক থাকা কালীন সহকর্মীদের অত্যচার সহ্য করেছেন যা বলার মতো না। তার সাথে মাঠ সাংবাদিকতায় বহু সময় কেটেছে। রয়েছে নানা ঘটনা সুখ দু:খের স্বৃতি। তার সাথে প্রেসক্লাবে সাংগঠনিক দায়িত্বও পালন করেছি চার বছর। কত সময় যে কেটেছে তার সাথে। একই বিল্ডিংয়ে দু, জনের পত্রিকা অফিস থাকায় নিউজের নানা বিষয়ে ছুটে যেতাম তার কাছে। সাধ্যমত সহযোগীতাও করতো।সর্বশেষ কয়েকদিন আগে একটি অনুসন্ধানী নিউজের তথ্যের জন্য ফোন করেছিল আ্মৃার কাছে। আমি পরে দেখা করতে চাইলে আর্জেন্ট বলে নিজেই চলে আসলেন। রেস্টুরেন্টে বসে দুভাই ডালপুরি চা খেতে খেতে নিউজের তথ্য নিয়ে দীর্ঘক্ষন আড্ডা দিলাম। দুলাল ভাইয়ের সাথে আমার শেষ স্বৃতি। আজ বার বার যেমন দুলাল ভাইয়ের কথা মনে পড়ছে, তেমনি স্বৃতিগুলো চোখে ভাসছে। খুব ভাল রির্পোটিং করতেন। জামালপুরে ভাল সাংবাদিক কয়েকজনের মধ্যে তিনি একজন। ছিলেন দক্ষ সংগঠকও। তিনি এক সময়ের পাঠক প্রিয় সাপ্তাহিক ঝিনাইয়ের নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়াও দৈনিক সকালের খবর, বৈশাখী টিভি, দেশ টিভিতে কাজ করেছেন। বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট টিভির জামালপুর প্রতিনিধি ও ভোরের কাগজের স্টাফ রির্পোটারের দায়িত্বপালন করছেন। খুব মিশুক প্রকৃতির বন্ধুসুলভ দুলাল ভাইয়ের বড়গুন ছিল সাধারন মানুষের সাথে সহজেই মিশে যেতেন। সংবাদপাগলও ছিলেন তিনি। এই বয়সেও তরুনদের মতো সংবাদের নেশায় চষে বেড়াতেন জেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে। তথ্য সংগ্রহ ও অনুসন্ধানে ছিলেন বেজায় পটু। সাহসি রির্পেটিংয়েও পিছপা হতেন না। করোনার প্রথম ধাপে করোনার রির্পোটিং ও লাইভ করেছেন সারা জেলা ঘুরে জীবনের মায়া ত্যাগ করে। করোনার দ্বিতীয় ধাপে ভয়াবহ অবস্থা। এই মুহুর্তে দুলাল ভাই অসুস্থ্য হয়ে শুয়ে আছে আহসানিয়া মিশন হাসপাতালের বেডে। তিনি সুস্থ্য থাকলে দেখা যেত ইন্ডিপেন্ডেন্ট টিভির বুম হাতে করোনার নানা বিষয় নিয়ে দুলাল ভাইয়ের লাইভ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্ক্রীনে। দুলাল ভাই সুস্থ্য হয়ে ফিরে আসুক আমাদের মাঝে আল্লাহর দরবারে ফরিয়াদটুকু রাখলাম। দুলাল ভাই ভেঙে পড়বেন না। মনোবল শক্ত রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আবার আমরা একসাথে মাঠে ঘাটে ঘুরে সাংবাদিকতা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করুন। আমিন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com