বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবির নেতা শাহাদাত হোসাইনের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

গুরুতর অসুস্থ হয়ে ছাত্রশিবির বরিশাল জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ শাহাদাত হোসাইন ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, তিনি কয়েক দিন যাবত জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। পরে ফুসফুসে ইনফেকশন জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার পথে তিনি ইন্তেকাল করেন। তার এই বেদনাদায়ক ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার কামিলের ছাত্র ছিলেন। ৭ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। সাংগঠনিক জীবনে তিনি উপশাখা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তিকালে সংগঠন একজন নিবেদিত প্রাণ মেধাবী দক্ষ দায়িত্বশীলকে হারালো। বাতিলের মোকাবেলা করে ইসলামী ছাত্র আন্দোলনকে এগিয়ে নিতে তার ত্যাগ ও প্রচেষ্টা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা আরো বলেন, আমরা মহান আল্লাহর নিকট হাফেজ শাহাদাত হোসাইনের রুহের মাগফিরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সাথীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com