বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক আলমগীর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২১ এপ্রিল, ২০২১

ঢাকাই সিনেমার চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর। বর্তমানে তিনি গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। আঁখি জানান, তার বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়৷ তিনি বলেন, ‘মাশাল্লাহ, বর্তমানে তিনি বেশ ভালো আছেন। সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য।’
এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর। তবে এখন পর্যন্ত সুস্থই আছেন রুনা লায়লা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com