বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, প্রত্যেকেই এখন স্বাস্থ্যঝুঁকিতে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

দেশব্যাপী চলমান লকডাউনে বেশিরভাগ মানুষ ঘরের ভেতর। বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে বন্ধ। এর মাঝেও অস্বাস্থ্যকর রাজধানী ঢাকার বাতাস। সপ্তাহব্যাপী লকডাউনের মাঝখানে দু-একদিন উন্নতি হয়েছিল ঢাকার বায়ুমানের। কিন্তু ফের অবনতি হয়েছে ঢাকার বাতাসের। গত বুধবার রাত ৯ টায় সর্বশেষ হালনাগাদ করা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার স্কোর ছিল ১৬৯। বাতাসের এই গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। কারণ, একিউআই স্কোর যখন ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকে, তখন বাতাসের গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ ঢাকার বাসিন্দারা প্রত্যেকেই এখন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাছাড়া সংবেদনশীল ব্যক্তিরা আরো মারাত্মক সমস্যা ভোগ করতে পারেন।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) হলো বাতাসের গুণগত মানের নিত্যদিনের একটি সূচক।এর মধ্য দিয়ে জনগণকে জানানো হয় যে, তারা একটি নির্দিষ্ট শহরে কতটা পরিষ্কার বা দূষিত বাতাসের মধ্যে বসবাস করছেন। এতে তাদের শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সে বিষয়েও জানান দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com