বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

ঢাকার ফুটপাতে ইফতার বিক্রয় করা যাবে না : ডিএমপি

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগরীর রাস্তা বা ফুটপাতে কোনো ধরনের ইফতার সামগ্রী বসতে না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ঢাকা মহানগরের পুলিশের এই ইউনিটটি জানায়, জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস। তবে করোনাভাইরাসের কারণে এবারের রমজান মাস পালিত হচ্ছে একটু ভিন্নভাবে।

ইতোমধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপে ডিএমপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com